Sathmatha , Bogura Sadar, Bogura
Sathmatha , Bogura Sadar, Bogura

বিসমিল্লাহির রাহমানির রাহীম।
রাজধানী ঢাকার পূর্বাঞ্চলে শীতলক্ষ্যা আর বালু নদী মোহনার পশ্চিম তীরে শান্ত স্নিগ্ধ এক মনোরম পরিবেশে আমাদের প্রিয় বাওয়ানী স্কুল এন্ড কলেজ অবস্থিত। যার পথ চলা শুরু হয় ১৯৫৭ খ্রিস্টাব্দে। স্বনামধন্য এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থেকেই অত্যন্ত গৌরবোজ্জ্বল ফলাফল করে আসছে। আমি ১৬/১১/২০২১ খ্রিস্টাব্দ তারিখে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের গভর্নিং বডির দায়িত্ব গ্রহণ করি। আমি দায়িত্ব লাভের পর থেকেই বিদ্যালয়ের কার্যক্রম কে আধুনিকায়ন ও যুগোপযোগী করার মানসে বিভিন্ন প্রকল্প গ্রহণ করি। তারই একটি অংশ হিসেবে ওয়েব সাইটের সূচনা।
আমি আশা করি সময়োপযোগী বিজ্ঞান মনস্ক জাতি গঠনের প্রত্যয়দীপ্ত এ সূচনাকে সকলেই স্বাগত জানাবেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মানুষের জীবন ধারনের পদ্ধতিকে বদলে দিয়েছে- জীবনকে করেছে সহজ, সুন্দর ও আনন্দময়। শিক্ষা ক্ষেত্রেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যোগ করেছে নতুন মাত্রা। এর মাধ্যমে আমাদের বিদ্যালয়ের বিভিন্ন তথ্য ও ছবি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে এবং শিক্ষার্থীরা ঘরে বসেই পরীক্ষার রুটিন, ফলাফল, ভর্তি ফরমসহ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্যাদি সহজেই পেয়ে যাবে। এ ওয়েব সাইট শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক ও প্রাক্তনদের মাঝে তৈরী করবে এক নিবিড় বন্ধন। ফলে প্রতিষ্ঠানের সামগ্রিক মানোন্নয়ন ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করনে একটি নুতন মাত্রা যুক্ত হবে বলে আমার বিশ্বাস। জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশের সেবায় আত্মনিয়োগ করে দেশ ও জাতীর উন্নয়ন সাধন করবে এটাই আমার আন্তরিক প্রত্যাশা।